
কুয়েতি দৈনিক ‘আর-রাই’-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বৈরুতের বেরুল হুসাইন অঞ্চলে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের নিকটে আজকের (১৯শে ফেব্রুয়ারী) বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে আব্দুল্লাহ আজ্জাম ব্রিগেড।
সন্ত্রাসী এ দল ঘোষণা করেছে যে, আমরা ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্দেশ্যে এ হামলা চালিয়েছি।
অপর বিস্ফোরণটি কুয়েত দূতাবাসের ১০০ মিটার দূরত্বে ঘটানো হয়েছে। কুয়েত দূতাবাস ঘোষণা করেছে যে, দূতাবাসের কেউ বিস্ফোরণে হতাহত হয়নি।
উল্লেখ্য, প্রথম বিস্ফোরণটি ‘আল-জান্দুলিন’ স্কয়ারে গাড়ীবোমা বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয় এবং দ্বিতীয়টি ‘কানানাহ’ রেস্টুরেন্টের সামনে পার্ক করা একটি মোটর সাইকেল বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়।