IQNA

নাইজেরিয়ায় স্কুল ছাত্রদের উপর হামলার নিন্দায় ওআইসি

23:10 - March 01, 2014
সংবাদ: 1381527
আন্তর্জাতিক বিভাগ : নাইজেরিয়ার সন্ত্রাসী গ্রুপ বোকো হারাম কর্তৃক নাইজেরিয়ার একটি স্কুল হোস্টেলে হামলার নিন্দা জানিয়েছে ওআইসি। ঐ হামলায় পঞ্চাশের অধিক ছাত্র হতাহত হয়েছে।

OIC-OCI ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : নাইজেরিয়ার ‘বুনি ইয়াদি’ শহরে একটি মাধ্যমিক স্কুলের ছাত্রদের উপর বোকো হারাম সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি’র মহাসচিব ‘আয়াদ আমীন মাদানী’। তিনি এ সহিংস হামলার সাথে জড়িতদেরকে গ্রেফতারের জন্য নাইজেরিয়া সরকারের প্রতি আহবান জানিয়েছে।
ঐ বিবৃতিতে তিনি নিহতদের পরিবার, নাইজেরিয়া সরকার ও এদেশের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন : সন্ত্রাসবাদ দমনের জন্য মুসলিম দেশসমূহ নাইজেরিয়াকে সকল প্রকার সহযোগিতা দিতে প্রস্তুত।
তিনি বলেন : সন্ত্রাসবাদ যে রূপেই আবির্ভূত হোক না কেন তা ওআইসি’র দৃষ্টিতে নিন্দনীয়। এ সংস্থার দৃষ্টিতে উগ্রতাবাদ ইসলাম ধর্মের শিক্ষা পরিপন্থী।
স্থানীয় ভাষায় বোকো হারামের অর্থ হলো ‘পশ্চিমা স্টাইলে শিক্ষা প্রদান নিষিদ্ধ’। এ সন্ত্রাসী গ্রুপের উগ্র সদস্যরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবী জানিয়ে আসছে। তারা এ নাগাদ নাইজেরিয়ার নবনির্মিত অনেক স্কুলের উপর হামলা চালিয়েছে এবং এ সকল স্কুলের ছাত্রদেরকে নির্দয়ভাবে গণহারে হত্যা করেছে।
যে মুসলিম দল এ গ্রুপটির উগ্র আকিদার বিরোধিতা করে তাদেরকে কাফের মনে করে তারা এবং তাদের রক্তকে হালাল ঘোষণা করে।#1380850

captcha