IQNA

সৈয়দ হাসান নাসরুল্লাহ’র সাথে আলাউদ্দীন বুরুজেরদীর সাক্ষাত

23:56 - March 03, 2014
সংবাদ: 1382541
আন্তর্জাতিক বিভাগ : ইরানে জাতীয় নিরাপত্তা কমিশন ও সংসদের বৈদেশিক নীতি বিষয়ক বিভাগের প্রধান গত শুক্রবার লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধানের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ইরানে জাতীয় নিরাপত্তা কমিশন ও সংসদের বৈদেশিক নীতি বিষয়ক বিভাগের প্রধান আলাউদ্দীন বুরুজেরদী লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধানের সাথে সাক্ষাত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।
জনাব বুরুজেরদী এ সফরে লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাত করেছেন। লেবানীজ কর্মকর্তাদের সাথে সাক্ষাতকালে তিনি বলেন : সন্ত্রাসবাদ দমনের বিষয়ে লেবানন সরকারের চেষ্টার প্রতি সমর্থন জানায় ইসলামি প্রজাতন্ত্র ইরান।
লেবাননের নতুন প্রধানমন্ত্রী তামাম সালামে’র সাথে সাক্ষাতকালে বুরুজেরদী বিদ্যমান সমস্যা সমাধানে সক্ষম হবে লেবানন -এ আশাবাদ ব্যক্ত করেন।
তার সংযোজন : ইরান সর্বদা ঐক্য, লেবাননে স্থিতিশীলতা এবং সিরিয়া ও লেবাননের ইসলামি প্রতিরোধের প্রতি সমর্থন জানায়। আন্তর্জাতিক অঙ্গনে ইরান যে সফলতাই অর্জন করুক না কেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায়ে তা ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন : তামাম সালামের সাথে সাক্ষাতকালে আমরা ইরানের পরমাণু কর্মসূচীর বিষয়ে বিশেষতঃ জেনেভা আলোচনায় সফলতার বিষয়ে কথা বলেছি।
তিনি আরো বলেন : ইরানের পরমাণু আলোচনার বিষয়ের সাথে অন্য বিষয় সম্পৃক্ত নয়। আমরা ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন প্রত্যাহার করবো না।#1381584

captcha