
‘Top News’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: চরম ইসলাম বিদ্বেষী এবং বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর চরিত্র বিকৃত করে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রের অভিনেত্রী সিনডী লী গার্সিয়ার সংলাপ পরিবর্তন এবং তার অভিযোগের কারণে ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছিল।
এটি অতি আশ্চর্যজনক যে, বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)-এর চরিত্র বিকৃত করে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটির প্রচারের নিন্দায় মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছিল। কিন্তু ইউটিউব থেকে চলচ্চিত্রটি সরিয়ে ফেলা হয়নি।
সম্প্রতি আমেরিকার একটি আদালত সিনডী লী গার্সিয়ার অভিযোগ পর্যালোচনার পর রায় দিয়েছে, এ চলচ্চিত্রে সিনডী লী গার্সিয়ার যেখানে অভিনয় করেছে, যেগুলো অপসারণ করে ইউটিউবে প্রচারের ক্ষেত্রে কোন বাধা নেই।
1382991