
‘france24’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি কর্তৃপক্ষ নাগরিক রেজিস্ট্রি অফিসে এক নিদেশের মাধ্যমে সদ্য জন্মগ্রহণকৃত শিশুদের ওপর ৫০টি নাম রাখার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সকল নামের মধ্যে ইসলামি ও আরবি নাম রয়েছে।
এ সকল নামের মধ্যে মালাকেহ, আব্দুল নাসের, নবী, সামু, তাবার্রক এবং আব্দুল রাসুল অন্যতম। ওয়াহাবী শাসক বলেছে, এসকল নাম সমূহ যার নিজ শিশুদের জন্য রাখবে তারা কাফেরের সমতুল্য। কারণ ওয়াহাবিদের মতে মুসলমানেরা নবীর বান্দা হতে পারে না। আর এজন্য আব্দুল নবী নামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
অবশ্য কিছু নাম শুধুমাত্র ধর্মীয় কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং রাজনৈতিক করণে আমির নামের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আমির নামটি শুধুমাত্র সৌদি আরবের বাদশাহ জন্য উপযুক্ত এবং সাধারণ জনগণের আমির নাম রাখার কোন অধিকার নেই।
1387207