IQNA

মুসলমানদের প্রতি সমর্থন জানাতে ;

মসজিদের দেয়ালে লেখা ইসলাম বিরোধী শ্লোগান মুছে ফেলেছে নিউজার্সিবাসী

21:25 - March 17, 2014
সংবাদ: 1388347
আন্তর্জাতিক বিভাগ : নিউজার্সীর ৩ বাসিন্দা এ শহরের মুসলমানদের প্রতি সমর্থন জানাতে মসজিদের দেয়ালে লেখা ইসলাম বিরোধী শ্লোগান মুছে ফেলার পদক্ষেপ নিয়েছেন।

On Islam ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের প্রিন্সটন শহরের ৩ বাসিন্দা, স্প্রে রং দিয়ে মসজিদের দেয়ালে লেখা ইসলাম বিরোধী শ্লোগান মুছে ফেলার পদক্ষেপ নিয়েছেন।
প্রিন্সটন মসজিদ ও ‘ইসার’ ইসলামি কেন্দ্রে হামলার ঘটনা নতুন কিছু নয়। ১১ই সেপ্টেম্বর হামলার পরও এ মসজিদটি হামলার শিকার হয়েছিল। ঐ সময় শহরের বাসিন্দারা ইসলামি এ কেন্দ্রের দেয়ালে লেখা বিভিন্ন ইসলাম বিরোধী শ্লোগান মুছে ফেলতে মুসলমানদের সহযোগিতায় এগিয়ে এসেছিল।
প্রায় ৩ মাস পূর্বে পূনরায় ঐ মসজিদে হামলা চালানো হয়। ইসলাম বিরোধী একটি দল মসজিদের দেয়ালে বিভিন্ন ইসলাম বিরোধী শ্লোগান লিখে রেখে যায়। তবে এবার মুসলমানদের পাশে এসে দাঁড়ায়নি নিউজার্সিবাসী। এমনকি এ শহরের মুসলমানদের অসহায়ত্বের বিষয়ে পত্রিকায় একটি প্রবন্ধও ছাপা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে যে, মুসলমানরা মনে করছে, সমাজের লোকেরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
এ ঘটনার পর নিউজার্সির ৩ জন বাসিন্দা মুসলমানদের সাহায্যার্থে এগিয়ে এসে ঐ সকল শ্লোগান মুছে দেয়।
শ্লোগান মুছতে থাকা নিউ জার্সির বাসিন্দা মাইকেল পার্কস প্রিন্সটন টাইমস সাংবাদিককে জানিয়েছেন : এখানে আমি যা কিছু দেখছি তা গোঁড়ামী ও ঘৃণা ছাড়া আর কিছুই নয়। এটা আশ্চর্যের বিষয় যে, কেউ কেউ মনের ঘৃণার প্রকাশ ঘটাতে নিজেদের সময় ব্যয় করছে।
অপর এক বাসিন্দা জানিয়েছেন : এ ধরনের পদক্ষেপ শিশুসুলভ। আর সত্যিই যদি কিছু বলার থাকে তবে মসজিদের দেয়ালে অবমাননাকর বাক্য লিখে কি লাভ, সভা বা বৈঠক আয়োজনের মাধ্যমে তা উত্থাপন করো এবং জবাব নাও।#1387557

captcha