IQNA

হিজাব পরিধান করল আমেরিকার হাইস্কুলের মহিলা ফুটবল টিম

20:21 - March 24, 2014
সংবাদ: 1389259
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকার হাইস্কুলের মহিলা ফুটবল টিমের এক মুসলিম প্লেয়ার, হিজাব ব্যাবহারের দায়ে দল থেকে বহিষ্কার হলে দলের অন্যান্য সহকর্মীরা মুসলিম প্লেয়ারের সমর্থনে হিজাব পরিধান করেছেন।


‘Aquila Style’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকার কলোরাডো প্রদেশের অয়ুরুরা শহরের ‘Overland’ ফুটবল দলের এক মুসলিম প্লেয়ারকে, রেফারি হিজাব নিষেধাজ্ঞার আরোপ করলে দলের অন্যান্য প্লেয়াররা এই মুসলিম প্লেয়ারকে সমর্থন করার জন্য হিজাব পরিধান করেছে।

‘Overland’ দলের ফুটবল প্লেয়ার ‘ডেভিওয়ান ডেভিস’ বলেন: গত সপ্তাহ বুধবারে টুর্নামেন্টের প্রথম খেলার দিনে আমাদের টিমের মুসলিম প্লেয়ার ‘সামাহ আইদা’কে রেফারি হিজাব পরিধান করে খেলার আপত্তি জানায়।

তিনি আরও বলেন: পরের দিন আমরা সকলে হিজাব পরে খেলার মাঠে উপস্থিত হয়। আমাদের টিমের এ পদক্ষেপ টুইটারে প্রকাশ হলে, আমেরিকার যুবকগণ ব্যাপক অভিনন্দন জানিয়েছে।

ডেভিওয়ান ডেভিস বলেন: খেলা শুরু হওয়ার আগে আমরা এ ছবিটি তুলেছি এবং আমার বন্ধুদের দেখানোর জন্য টুইটারে প্রকাশ করেছি।

সামাজিক নেটওয়ার্কে এ ছবিটি অতি দ্রুত প্রচার হয়েছে এবং ইতিবাচক সারা পেয়ে ফুটবল প্লেয়ারদের বিস্মিত করেছে। অনেক দর্শক নিজের মতামত প্রকাশ করে এ ফুটবল টিমকে উৎসাহিত করেছে।  

1388884

captcha