IQNA

এবার মিয়ানমারের মুসলমানদের ওপর ঔষধ অবরোধ

23:07 - March 24, 2014
সংবাদ: 1389260
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিয়ানমারের সরকারের সঙ্গে নতুন চুক্তির পর আরাকানে কোন ঔষধের চিহ্ন পাওয়া যাচ্ছে না। ঔষধ না থাকার দরুন কয়েক দিন পূর্বে ২০ বছরের এক মহিলা এবং এক শিশু যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

আন্তর্জাতিক বিভাগ: মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর ডাক্তারি পরিসেবার নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরাকানে থেকে মুসলিম রোহিঙ্গাদের বহিষ্কার করার পর অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এ থেকে বোঝা যায় রোহিঙ্গা মুসলমানদের মারার জন্য মিয়ানমার সরকার পূর্বে থেকে পরিকল্পনা গ্রহণ করেছে।
1389170

captcha