IQNA

হযরত ফাতিমা যাহরা (সা.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুইডেনে শোক মজলিস

17:36 - March 28, 2014
সংবাদ: 1389623
আন্তর্জাতিক বিভাগ: সুইডেনে ইমাম আলী (আ.) নামক ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে ২য় মে হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রাণপ্রিয় কন্যা হযরত ফাতিমা যাহরা (সা.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিস অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সুইডেনের নারীদের মধ্যে হযরত ফাতিমা (আ.) এর আদর্শকে বেশী করে পরিচয় করানোর উদ্দেশ্যে পাঁচ দিন ব্যাপী এ শোক মজলিস অনুষ্ঠিত হবে।
ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে এশার নামাজের পরে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, হযরত ফাতিমা (সা. আ.) এর জিয়ারত নামা পাঠ, বক্তৃতা এবং মর্সিয়া পাঠ করা হবে।
উল্লেখ্য, উক্ত শোকানুষ্ঠান ২য় মে শুরু হবে এবং একাধারে ৬ষ্ঠ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
1389599

captcha