
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফাতিমা জাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবার (২য় এপ্রিল) ইংল্যান্ড ইসলামিক সেন্টারে ফার্সি ভাষায় শোক মজলিশ অনুষ্ঠিত হবে এবং একাধারে চারদিন পর্যন্ত অব্যাহত থাকবে।
উক্ত শোক মজলিশ প্রতিদিন স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে। ফাতিমা জাহরা (সা. আ.) এর জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন বাহমানপুর এবং আহলে বায়েতের শানে মর্সিয়া পাঠ করবেন হাজ্বী আলী মুছাল্লায়ী।
ইংল্যান্ড ইসলামিক সেন্টারের সকল কর্মকর্তাগণ ইসলামী বিশ্বের সকল মুসলমানদের সমবেদনা জানিয়েছে।
এছাড়াও উক্ত ইসলামিক সেন্টারের পক্ষ থেকে বৃহস্পতিবার ও শুক্রবারে ফাতিমা জাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরবি ভাষায় শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
1389838