IQNA

জাপানের নির্মিত একটি কম্পিউটার গেমে পবিত্র কুরআনের অবমাননা

23:14 - April 01, 2014
সংবাদ: 1390244
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি জাপানের একটি প্রোগ্রামার দল একটি কম্পিউটার গেম নির্মাণ করেছে, যার মধ্যে ইসলাম ধর্মের পবিত্র জিনিষ বিশেষকরে পবিত্র কুরআন, কাবা শরিফ এবং মসজিদুন্ নববী’কে অবমাননা করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জাপানের ডিজাইন করা এ কম্পিউটার গেমের নাম ‘রেজিডেন্ট ইভিল’ (অধিষ্ঠিত শয়তান)।
এ গেমটি রুক্ষ প্রকৃতির গেম। অন্যান্য গেমের মতই মার্শাল আর্ট প্রদর্শন নির্ধারণ করা হয়েছে।
এ কম্পিউটার গেমটিতে এক স্তর হতে অন্য স্তরে যাওয়ার জন্য পবিত্র কুরআন মাটিতে ফেলে গুলিবর্ষণ করে পবিত্র কুরআনের ওপর দিয়ে পার হয়ে যেতে হবে।
ইসলাম ধর্ম অবমাননাকর এ গেমটি ইন্টারনেট ব্যবহারকারীদের ফ্রি ডাউনলোডের জন্য রাখা হয়েছে এবং একারণে মুসলমানেরা এর প্রতিবাদ করেছে।
1390205

captcha