
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোকানুষ্ঠান ইরানি কালচারাল কাউন্সিলার এবং নাইরোবিতে বসবাসকারী ইরানী অধিবাসী, ইরানি বিভিন্ন সংস্থার কর্মচারীর উপস্থিতিতে ইরানি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া-ই-কুমাইল পাঠের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে হযরত ফাতিমা (সা. আ.) এর জীবনীর ওপর গুরুত্বারোপ করে কালচারাল কাউন্সিলার ‘শাফিয়ী সাকিব’ বলেন: সকল ইমামদের জন্য নবী কন্যা হযরত ফাতিমা জাহরা (সা. আ.) আল্লাহর হুজ্জাত।
তিনি আরও বলেন: পবিত্র কুরআনের একটি সুরা শুধুমাত্র হযরত ফাতিমা জাহরা (সা. আ.) এর জন্য নাযিল হয়েছে। আর সে সুরাটি হচ্ছে ‘আল কাউসার’।
1390359