IQNA

প্যারিসের এক কমিশনার বিরুদ্ধে ইসলাম ধর্মের প্রতি অবমাননার অভিযোগ

20:23 - April 09, 2014
সংবাদ: 1392683
আন্তর্জাতিক বিভাগ : ইসলাম ধর্মের প্রতি অবমাননার অভিযোগের শুনানির দিনে ‘নিম’ শহরের আদালতে উপস্থিত হননি প্যারিসের ১৬নং ওয়ার্ড কমিশনার ক্লোদ গোয়াসগোয়েন।

সাফির নিউজের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : প্যারিসের ১৬ নং ওয়ার্ডের কমিশনারের বিরুদ্ধে ফ্রান্সের মুসলমানদের সাথে সম্পৃক্ত ইসলাম ভীতি বিরোধী সংস্থা কর্তৃক এ অভিযোগ আদালতে দাখিল করার পর এ বিষয়ে শুনানির জন্য গত ৭ই এপ্রিল আদালতে তলব করা হয় ঐ কমিশনারকে।
ঐ কমিশনার চলতি বছরের ফেব্রুয়ারী মাসে ফ্রান্সের ইহুদীদের একটি সমাবেশে বক্তৃতায় বলেছিলেন : মসজিদসমূহ মুসলিম যুবকদের মগজ ধোলাই করা হয় যাতে তারা ইহুদীদের সাথে সম্পৃক্ত ঐতিহাসিক সত্য বিষয়গুলো অস্বীকার করে।
মুসলমানদের সাথে সম্পৃক্ত ঐ সংস্থার প্রধান আব্দুল্লাহ যিকরী এ সম্পর্কে বলেন : দুঃখজনকভাবে শুনানি ও জবাবদিহিতার জন্য আদালতের পক্ষ থেকে তাকে নোটিশ দেয়া হলেও তিনি নির্দিষ্ট দিনে হাজির হননি। এ মামলার শুনানির জন্য অপর দিন ধার্য্য করেছে আদালত।
তিনি বলেন : বর্ণবাদীতার প্রসার এবং মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে তার বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে।#1391839

captcha