IQNA

আইসল্যান্ডের মুসলমানদের জন্য নির্মিত হবে প্রথম মসজিদ

11:21 - April 12, 2014
সংবাদ: 1393118
আন্তর্জাতিক বিভাগ: ইউরোপের উত্তরাঞ্চলে অবস্থিত আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকে সেদেশের সর্বপ্রথম মসজিদ নির্মাণ করা হবে।

‘Islam.ru’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পূর্বে আইসল্যান্ডে কোন মসজিদ ছিল না। সম্প্রতি আইসল্যান্ডের সর্ববৃহৎ শহর রিকজাভিকের সিটি কাউন্সিলার এ শহরে মসজিদ নির্মাণের সম্মত দান করেছেন।
এ মসজিদটি আইসল্যান্ডের মুসলিম এসোসিয়েশনের পক্ষ থেকে নির্মাণ করা হবে।
রিকজাভিক শহরের কেন্দ্রীয়স্থানের সুঘাইমারী নামক অঞ্চলে মুসলমানদের জন্য এ মসজিদটি নির্মাণ করা হবে।
আইসল্যান্ডের ইসলাম বিদ্বেষীরা জানিয়েছে: আইসল্যান্ডে ইসলাম ধর্মের সম্প্রসারণের লক্ষ্যে এ মসজিদটি মধ্যপ্রাচ্যের মুসলমানদের অর্থায়নে নির্মাণ করা হবে।
যদিও আইসল্যান্ডে মুসলমানদের কোন সঠিক পরিসংখ্যান নেই। সেদেশে মোট জনসংখ্যা তিন লক্ষ বিশ হাজার এবং ধারণা করা যাচ্ছে এর মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় দুই হাজার। অধিকাংশ মুসলমানেরা রাজধানীতে বসবাস করে।
সম্প্রতি বছর গুলোয় আইসল্যান্ডে মুসলমানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। অভিবাসন ছাড়াও সেদেশের স্থানীয় জনগণও ইসলাম ধর্ম গ্রহণ করছে।
1392836

captcha