IQNA

হল্যান্ডে এক মুসলিম নারীকে অপমান করল ইসলাম বিদ্বেষীরা

21:58 - April 22, 2014
সংবাদ: 1398709
আন্তর্জাতিক বিভাগ: হল্যান্ডের এইডোভেন শহরের আল-ফোরকানুল ইসলাম সেন্টার জানিয়েছে: আল-ফোরকানুল ইসলাম সেন্টারের এক হিজাবধারী মুসলিম কর্মীকে দুই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি অপমান করেছে এবং জোরপূর্বক তার হিজাব খুলে ফেলেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভদ্র মহিলা নিজের শিশুকে কোলে নিয়ে কর্মস্থানের দিকে যাওয়ার পথে অজ্ঞাত পরিচয়ের দুই ইসলাম বিদ্বেষী ভদ্র মহিলার উপর হামলা চালায় এবং তার হিজাব খুলে ফেলে তাকে বলেছে, আমরা আমাদের দেশে এধরণের পোশাক (হিজাব/বোরখা) চাই না।
ইসলাম বিদ্বেষীদের এ জঘন্য কর্মকে হল্যান্ডের এইডোভেন শহরের আল-ফোরকানুল ইসলাম সেন্টার কঠোন নিন্দা জানিয়েছে।

71751

 

captcha