IQNA

মসজিদে আগুন লাগানোর প্রতিবাদে ফিলিস্তিনি অধিবাসীদের আন্দোলন এবং অনশন

11:30 - April 26, 2014
সংবাদ: 1399687
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি অধিকৃত অঞ্চলের উত্তর দিকে অবস্থিত উম্মুল ফাহিম শহরের একটি মসজিদে আগুন দিয়েছে যায়নবাদীরা। আর এর প্রতিবাদে শতাধিক ফিলিস্তিনি অধিবাসী আন্দোলন এবং অনশনের মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছে।

‘Palestine Info’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উম্মুল ফাহিম শহরের একটি মসজিদে আগুন লাগানোর প্রতিবাদে ফিলিস্তিনির সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব মণ্ডলীর সাথে শতাধিক সাধারণ জনতাও তীব্র নিন্দা জানিয়েছে।
অধিকৃত অঞ্চলে বসবাসকৃত আরব ভাষীদের উচ্চ কমিটি জানিয়েছে, যায়নবাদীরা ফিলিস্তিনির পবিত্র জিনিষ সমূহকে ক্রমাগত ভাবে অবমাননা করে যাচ্ছে। আর এর ফলে ফিলিস্তিনি অধিবাসীরা উদ্বিগ্ন।
এ কমিটি আরও জানিয়েছে, ফ্যাসিস্ট ঔপনিবেশিকদের বিরুদ্ধে জেরুজালেম অথবা তেল আভিভে এক প্রতিবাদ মিছিল বের করা হবে।
বলাবাহুল্য, বর্তমানে অধিকৃত অঞ্চলে মাত্র ১৭ লাখ আরবিভাষী বসবাস করছে।
1399031

captcha