
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গ্রীসের ইসলামী ইউনিয়নের প্রেসিডেন্ট ‘নায়িমুল গানাদুর’ জানিয়েছেন: মসজিদ নির্মাণের বিষয়টি স্থানীয় প্রার্থীদের বিজ্ঞাপনে এসেছে এবং প্রার্থীদের মধ্যে আলোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানিয়েছেন: এথেন্সের মুসলমানদের একটি মসজিদের প্রয়োজন রয়েছে, যাতে করে তারা তাদের ওয়াজিব আমল আদায় করতে পারে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই। ইতিমধ্যে গ্রিস সরকার বিভিন্ন অজুহাতে সেদেশের ইসলামী ইউনিয়নের সাথে সম্পৃক্ত অনেক মসজিদের দরজা মুসলমানদের জন্য বন্ধ করে দিয়েছে।
অবশ্য এথেন্সে অবস্থিত নৌবাহিনীর পুরাতন একটি ভবনকে মসজিদে পরিবর্তন করার নির্দেশ দিয়েছে গ্রিস সরকার। ঐ ভাবনে একসাথে ৩৫০ জন নামাজি নামাজ আদায় করতে পারবে।