IQNA

রোহিঙ্গা যুবককে বাঁচাতে গিয়ে বৃদ্ধ নিহত

23:04 - May 04, 2014
সংবাদ: 1403141
আন্তর্জাতিক বিভাগ : রোহিঙ্গা এক মুসলিম যুবককে বৌদ্ধ পুলিশদের হাত থেকে বাঁচাতে গিয়ে পুলিশের বেদম প্রহারে প্রাণ হারিয়েছেন ৬৫ বছরের এক বৃদ্ধ মুসলমান।

Iinanews.fr ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : মিয়ানমারের মুঙ্গাদো’র উত্তরাঞ্চলের ‘বুলী বাজার’ শহরের বাসিন্দা লিয়াকত আলী (৬৫) রোহিঙ্গা যুবককে বৌদ্ধ পুলিশদের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। পুলিশের বেদম প্রহারে নিহত হন হতভাগ্য ঐ বৃদ্ধ।
বার্তা সংস্থা আরাকানের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, মুসলিম ঐ যুবক তার দোকানে কর্মরত ছিল এ সময় পুলিশ এসে তাকে এলোপাতাড়ী পেটাতে থাকে। বৃদ্ধ নির্মম এ নির্যাতন সহ্য না করতে পেরে ঐ যুবককে বাঁচাতে এগিয়ে আসলে পুলিশ তাকেও প্রহার শুরু করে।
পুলিশ ঐ স্থান ত্যাগের পর স্থানীয় লোকজন লিয়াকত আলীকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু গুরুতর আহত লিয়াকত আলী মারা যান।
উল্লেখ্য, বৌদ্ধদেরকে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দান এবং সংখ্যালঘু মুসলমানদেরকে হত্যার অভিযোগে মিয়ানমার আদালত গতবছর কয়েকজন পুলিশ অফিসারকে গ্রেফতারের পর কোনরূপ কারণ উল্লেখ ছাড়াই তাদেরকে পূনরায় ছেড়ে দেয়। এ কারণে বর্তমানে বৌদ্ধ পুলিশরা বিভিন্ন খুটিনাটি বিষয়ে মুসলমানদের উপর হামলা চালায় এবং কোনরূপ জবাবদিহিতা ছাড়াই নিজেদের এ ধরনের সহিংস কর্মকাণ্ড অব্যাহত রাখে।#1402444

captcha