
Press tv –এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ভারতের রাজধানী নয়াদিল্লি উপকণ্ঠে অবস্থিত শরণার্থী শিবিরে বর্তমানে অবস্থান করছে শত শত রোহিঙ্গা শরণার্থী। এ শরণার্থী শিবির পরিদর্শনকারীদের বরাত দিয়ে জানা গেছে যে, বর্তমানে রোহিঙ্গা মুসলমানরা ব্যাপক খাদ্য ও ঔষধ সংকটের সম্মুখীন।
রোহিঙ্গা শরণার্থীদের সংকট দূর করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনও ব্যর্থ হয়েছে।
শরাণার্থী মুহাম্মাদ হারুন বলেন : আমরা বর্তমানে অত্যন্ত কষ্টের মাঝে দিনাতিপাত করছি, বিশেষ করে যখন কেউ অসুস্থ হয়। কিছুদিন আগে চিকিত্সার অভাবে আমি আমার ভাইকে হারিয়েছি।
সাকওয়ারা বেগম বলেন : আমাদেরকে সাহায্য করার কেউ নেই। আমরা বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। সম্প্রতি আমার বাবা অসুস্থ হয়ে ঔষধের অভাবে মারা গেছেন। এখন আমাদের শিশুরা ব্যাপক খাদ্য ও ঔষধ সংকটে ভুগছে। যদি পরিস্থিতির কোন পরিবর্তন না হয় তবে আমরা একে একে আমাদের পরিবারের সদস্যদেরকে হারাতে থাকবো।
রোহিঙ্গা শরণার্থীরা, মিয়ানমারের উগ্রতাবাদী বৌদ্ধদের মুসলিম বিরোধী অমানবিক সহিংসতা থেকে বাঁচতে বাধ্য হয়ে নিজেদের ভিটে-মাটি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। এ সকল সহিংসতা সরকারের ইন্ধন ও পৃষ্ঠপোশকতায় ঘটছে।
প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে মিয়ানমারে অবশিষ্ট মুসলমানরাও বর্তমানে পানি ও খাদ্য স্বল্পতায় ভুগছে এবং মানবিক কোন সাহায্যও তাদের পর্যন্ত পৌঁছানোও দূরহ ব্যাপার হয়ে দেখা দিয়েছে।
২০১২ সালে মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধে উগ্র বৌদ্ধদের সহিংসতা শুরুর পর থেকে শত শত মুসলমান প্রাণ হারিয়েছে এবং তাদের অনেক বাধ্য হয়ে এ দেশ থেকে পালিয়ে বিভিন্ন শরণার্থী শিবিরে মানবেতর অবস্থায় জীবন-যাপন করছে।#1403302