
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত উৎসব মাহফিল ইমাম আলী (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)-এর সম্মাননায় আহলে বাইয়েত (আ.)-এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
এ উৎসব মাহফিলে পবিত্র কুরআন তেলাওয়াত, ধর্মীয় ভিডিও ক্লিপ প্রচার, বক্তৃতা, গজল এবং কবিতা পরিবেশন করা হবে।
উক্ত উৎসব মাহফিলে যাদের নাম, ইমাম আলী নাম অথবা লাগাব তথা আলী, হায়দার, আমির, তোরাব এবং মুর্তজা’র সঙ্গে মিল আছে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে।
এছাড়াও, হোসেইনী আঞ্জুমানের উদ্যোগে উর্দু ভাষীদের জন্য ইমাম আলী (আ.) ইসলামিক কেন্দ্রে ১২ই মে বিশেষ উৎসব মাহফিল অনুষ্ঠিত হবে।
1404228