IQNA

হ্যামবুর্গে ইমাম আলী (আ.)-এর মহিমান্বিত জন্ম দিবস পালিত

0:20 - May 13, 2014
সংবাদ: 1406420
আন্তর্জাতিক বিভাগ: ১৩ রজব মোতাবেক ২৩শে মে রাসূলের (সা.) মনোনীত উত্তরাধিকারী হযরত আলী ইবনে আবি তালিবের (আ.) মহিমান্বিত জন্ম দিবস। এ উপলক্ষে হ্যামবুর্গ ইসলামিক সেন্টারে পক্ষ থেকে সেদেশে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান পালিত হয়েছে।

কুরআন  বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত আনন্দ মাহফিল ইমাম আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী এবং পিতা দিবস উপলক্ষে আহলে বাইয়েত (আ.)-এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
আমিরুল মুমিনীন আলী (আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে উক্ত উৎসব অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টায় হ্যামবুর্গ ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
1406073

captcha