
সার্ব হামলার প্রতিবাদে বসনিয়ার মুসলমানেরা
আন্তর্জাতিক বিভাগ: বসনিয়ার বর্ণবাদী সার্বরা মুসলমানদের ওপর হামলা চালাচ্ছে। আর এ হামলার নিন্দা জানিয়েছে সেদেশের মুসলিম জনতারা।
‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি বসনিয়ার Zvornik শহরের Rijecanska মসজিদের পাশে এক মুসলিম যুবকের ওপর হামলা চালিয়েছে বর্ণবাদী সার্বরা।
এর পূর্বে ৮১ বছরের এক সার্ব বৃদ্ধ সাথে ক্ষুদ্র বিষয় নিয়ে এক মুসলমানের বিতর্ক হলে মুসলমান ব্যক্তিকে কুড়াল দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে এবং ‘আহমেদ হাসানুয়িচ’ এর লাশ Zvornik শহরে তার বাড়ীর সম্মুখে রেখে যায়।
বসনিয়ার মুসলিম কমিটি এক বিবৃতিতে জানিয়েছে: সম্প্রতি বসনিয়ার ‘Zvornik’ শহরে মুসলমানদের বিরুদ্ধে হামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এর মুসলমানদেরকে বিপর্যস্ত করে রেখেছে।
এ বিবৃতিতে আরও উল্লেখ করেছে: তুজিলা শহরের Ryjkansa মসজিদের সম্মুখে অবস্থিত সাংস্কৃতিক কেন্দ্রে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রোগ্রাম চলাকালীন সময়ে উচ্চ বিদ্যালয়ের মুসলিম ছাত্র বাহরাম বি’কে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি অপমান করেছে।
বসনিয়ার মুসলিম শহরগুলির মধ্যে ‘Zvornik’ শহরটি অন্যতম। ১৯৯২ থেকে ১৯৯৫ সালে মধ্যে সার্ব কর্তৃক জাতিগত নির্মূলের ফলে বহু মুসলমানেরা নিহত হয়েছে এবং অনেকেই ঐ স্থান ত্যাগ করেছে এবং আর ফিরে আসেনি।
সম্প্রতি সার্বরা ‘Zvornik’ শহরের কবরস্থানের ওপর হামলা চালিয়েছে এবং একদল সার্ব যুবকরা চার জন মুসলমানের ওপর হামলা চালিয়েছে।