IQNA

ফিলিস্তিনদের নিয়ন্ত্রণের জন্য আল-আকসা মসজিদে ৫০০ ক্যামেরা স্থাপন

14:56 - May 25, 2014
সংবাদ: 1410785
আন্তর্জাতিক বিভাগ: ইসরাইলি শাসক, ফিলিস্তিনই নাগরিকদের নিয়ন্ত্রণ এবং যায়নবাদীদের সাহায্যের জন্য জেরুজালেমের পূর্বে ৫০০টি গোয়েন্দা ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত গোয়েন্দা ক্যামেরাগুলো সালওয়ান, শেখ জারাহ, তুর, য়িযারিয়া, ফরাসি পার্বত্য সহকারে দখলদার ইহুদিবাদীদের জনবসতি ‘জেয়লু’ শহরে স্থাপন করা হবে।
৫০০টি গোয়েন্দা ক্যামেরা স্থাপনের জন্য ১০০ মিলিয়ন শিলুক (ইসরাইলি টাকা) বরাদ্দ করা হয়েছে এবং এ ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য ফিলিস্তিনই অধিবাসীদের নিয়ন্ত্রণ ও ফিলিস্তিনির পূর্বাঞ্চলের অধিবাসীদের প্রতিবাদ প্রতিরোধের করা এবং তাদেরকে ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণের মধ্যে রাখা।
অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বায়তুল মোকাদ্দাস ও আল-আকসা মসজিদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলে আসছে এবং এটি  এ অঞ্চলে তাদের আগ্রাসী লক্ষ্য বাস্তবায়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইসরাইল ১৯৪৮ সালে পশ্চিম বায়তুল মোকাদ্দাস দখল করে এবং এরই ধারাবাহিকতায় ১৯৬৭ সালে তারা পূর্ব বায়তুল মোকাদ্দাস দখল করে। এ ছাড়া ইসরাইল ফিলিস্তিন ভূখণ্ডে বিশেষ করে বায়তুল মোকাদ্দাস এলাকায় ইসলাম ও মুসলিম পরিচিতি মুছে ফেলার জন্য তারা বহু গুরুত্বপূর্ণ নিদর্শন ধ্বংস করে ফেলেছে। এ ভাবে তারা ফিলিস্তিন ভূখণ্ডকে পুরোপুরি ইহুদিকরণ করার চেষ্টা করছে এবং মিথ্যা ও মনগড়া ইতিহাস রচনা করে বিশ্ববাসীকেও তা মেনে নেয়ার জন্য ব্যাপক চেষ্টা তদবির চালাচ্ছে।
1409774

captcha