
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইনকা’র রিপোর্ট: ইরানে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতি কুরআন প্রতিযোগিতার আলোকে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের প্রধান মোহাম্মাদ শামিম আফজাল, ইরানি দূতাবাসের প্রধান সাইফ জাদে, ইরানি দূতাবাসের সহদূত আসগার খসরু আবাদ, বাংলাদেশে অবস্থিত আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধি আলী রেজা, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান তারেক সিরাজ সহকারে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ শীর্ষ বৈঠক করেছেন এবং ইরানের ৩১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দুই প্রতিনিধির অংশগ্রহণ ও এ প্রতিযোগিতার অভিজ্ঞতার ব্যাপারে মত বিনিময় করা হয়েছে।
বলাবাহুল্য, বায়তুল মুকাররম মসজিদে একটি গ্রন্থাগার ইরানী কালচারাল কাউন্সিলারের জন্য বরাদ্দ করা হয়েছে এবং ঐ গ্রন্থাগারে বিভিন্ন ইসলামিক গ্রন্থ এবং কুরআনিক বোর্ডের মাধ্যমে সুসজ্জিত করা হবে।
1412037