IQNA

প্রায় ২০০ সিরিয়ান কুর্দিকে অপহরণ করেছে আইএসআইএল

10:43 - June 01, 2014
সংবাদ: 1412955
আন্তর্জাতিক বিভাগ : সিরিয়ায় যুদ্ধরত সন্ত্রাসী দল ‘দ্য ইসলামিক স্টেট অফ দ্য ইরাক এ্যান্ড দ্য লেভ্যান্ট’ (আইএসআইএল) সম্প্রতি সিরিয়ার আলেপ্পো প্রদেশ থেকে প্রায় ২০০ জন কুর্দিকে অপহরণ করেছে।

আন্তর্জাতিক কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘আন-নাশরাহ’ ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ ঘোষণা করেছে : ‘দ্য ইসলামিক স্টেট অফ দ্য ইরাক এ্যান্ড দ্য লেভ্যান্ট’ (আইএসআইএল) গত বৃহস্পতিবার (২৯শে মে) আলেপ্পো প্রদেশের ‘কাবাসিন’ গ্রাম থেকে ১৯৩ জন সিরীয় কুর্দিকে অপহরণ করে নিয়ে গেছে। যাদের বয়স ১৭ থেকে ৭০ বছর।
হিউম্যান রাইটস ওয়াচের সিরিয়া অধিদপ্তরের প্রধান রামি আব্দুর রাহমান বলেন : অস্বাভাবিক এ অপহরণের নেপথ্যে রহস্যজনক কোন কারণ রয়েছে। কেননা সাধারণত আইএসআইএল’র নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে এ ধরণের ঘটনা ঘটে থাকে।
নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় ‘দ্য ইসলামিক স্টেট অফ দ্য ইরাক এ্যান্ড দ্য লেভ্যান্ট’ (আইএসআইএল)-এর বিভিন্ন অপরাধকর্মের কথা স্বীকার করে তিনি বলেন : আইএসআইএল বহুবার অপহরণকৃত ব্যক্তিদেরকে বিনাকারণে হত্যা করেছে।
এদিকে আস-সুমারিয়া নিউজ জানিয়েছে, আইএসআইএল তাকফিরীরা সিরিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামে হামলা চালিয়ে ১৫ জন কুর্দিকে হত্যা করেছে যাদের মাঝে ৭টি শিশুও রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কুর্দি অধ্যুষিত এলাকার পার্শ্ববর্তী ‘রাসুল আইন’ এলাকায় এ হামলা চালানো হয়।#1412569

captcha