
‘Times of India’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অভিনেত্রী মনিকা ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের নাম রেখেছেন ‘এমজি রহিমা’।
ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে তিনি বলেছেন: ‘আমি টাকা বা বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করিনি। বরং শান্তির ধর্ম ইসলামের নিয়ম-কানুন ও রীতি-নীতি আমাকে ইসলাম ধর্মের প্রতি আকর্ষিত করেছে।
‘এমজি রহিমা’ গত ৩০শে মে শুক্রবার হিজাবরত অবস্থায় এক সাংবাদিক কনফারেন্সে উপস্থিত হয়ে নিজের ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে সকলকে অবগত করেন।
নও মুসলিম রহিমা আরও জানান, এর পর থেকে আমি আর অভিনয় করব না। অবশ্য এ ব্যাপারটি আমার জন্য অতি বেদনাদায়ক। তারপরও আমি আমার সিদ্ধান্তে অটুট থাকব।
তিনি তার চলচ্চিত্রের বিষয়ে জানান, ‘আমি ইতিমধ্যে বিভিন্ন ভাষার ৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছি। আমার জীবনে পাওয়ার আর কিছু নেই। আমি ইসলাম গ্রহণ করতে পেরে অতি গর্বিত’।
বলাবাহুল্য, তামিল চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন মনিকা। তেলেগু, মালায়লাম ও কান্নাডা ছবিতে পরিচিত মুখ তিনি। শিশুশিল্পী হিসেবে তামিলনাড়ুর জাতীয় পুরস্কার পেয়েছেন মনিকা। ২০০১ সালে মালায়লাম চলচ্চিত্রে অভিনয়ে শুরুতে তিনি নাম পরিবর্তন করে প্রাভিনা রাখেন এবং বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের নাম রেখেছেন ‘এমজি রহিমা’।
অবশ্য এর পূর্বেও ভারতে বিখ্যাত সুরকার এবং গায়ক ‘এ আর রহমান’ এবং ‘শংকর রাজা’ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
1413056