
‘ledevoir’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শ্রীলংকায় নিরীহ মুসলমানদের বাসগৃহে চরমপন্থি বৌদ্ধ ওলামাদের হামলার পরে সেদেশে পুলিশ ধর্মীয় সহিংসতা বৃদ্ধি এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের উপর হামলা সহ সকল প্রকার বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সম্প্রতি বৌদ্ধরা একটি মিছিল শেষে মুসলমানদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন লোক আহত হয়েছেন। বেশ কিছু দোকানপাট সহ মুসলমানদের বাসগৃহে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৌদ্ধ জঙ্গিরা মুসলমানদের বাস থেকে টেনে নামিয়ে মারপিট করে এবং লুটতরাজ চালায়।
এছাড়াও, বৌদ্ধ জঙ্গিরা মুসলমানদের বিরুদ্ধে শ্লোগান দিয়ে মুসলিম অধ্যুষিত এলাকার দিকে এগিয়ে যায়। পুলিশ এসময় টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের মিছিল ভঙ্গ করে।
1421335