IQNA

আফগানিস্তানে ‘ইসলামের দৃষ্টিতে নারীদের শিক্ষা অর্জন এবং শিক্ষা গ্রহণ’ শীর্ষ সম্মেলন

23:52 - June 26, 2014
সংবাদ: 1422790
আন্তর্জাতিক বিভাগ: আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার শরীফে ২৪শে জুন তথা মঙ্গল বারে ‘ইসলামের দৃষ্টিতে নারীদের শিক্ষা অর্জন এবং শিক্ষা গ্রহণ’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দুই দিন ব্যাপী এ সম্মেলনে আফগানিস্তানের শতাধিক ধর্মীয় বিশেষজ্ঞ এবং স্থানীয় নারী কর্তৃপক্ষ ইসলামের দৃষ্টিতে নারীদের শিক্ষা অর্জন এবং শিক্ষা গ্রহণের আলোকে মত বিনিময় করেন।
‘ইসলামের দৃষ্টিতে নারীদের শিক্ষা অর্জন এবং শিক্ষা গ্রহণ’ শীর্ষ সম্মেলনের ব্যাপারে আফগানিস্তানের ইসলামিক সম্মেলনের আয়োজক আহমেদ জাভিদ সালেহ জানান: উক্ত সম্মেলনে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে আগত দু’শতেরও অধিক নারী উপস্থিত ছিলেন।
তিনি বলেন: এ সম্মেলনের মূল উদ্দেশ্য আফগানিস্তানের নারীদের সচেতনতা বৃদ্ধি এবং তাদেরকে সক্ষমতা করে গড়ে তোলা এবং বর্তমান বিশ্বে ইসলামী আদর্শের সাথে চলা।
এছাড়াও বালখ প্রদেশের নারী সংস্থার প্রধান মুরাদী জানান: এ সম্মেলনের মাধ্যমে নারীগণ তাদের ইসলামী আইন এবং অধিকার এবং ইসলামে নারীর গুরুত্ব সম্পর্কে জ্ঞাত হয়েছে।
বলাবাহুল্য, দুই দিন ব্যাপী এ সম্মেলন ২৪শে জুন মঙ্গলবারে শুরু হয়েছে এবং ২৫শে জুন বুধ বার পর্যন্ত অব্যাহত ছিল।
1422257

captcha