IQNA

পাকিস্তান টেলিভিশনে রমজান মাসের বিশেষ অনুষ্ঠান

23:58 - July 01, 2014
সংবাদ: 1424858
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র রমজান মাসের আগমনে পাকিস্তানের প্রাইভেট এবং পাবলিক নেটওয়ার্ক চ্যানেলে রোজার বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচারিত হচ্ছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের ‘সামা’, ‘জিভা’, ‘পিটিবি’ এবং অন্যান্য টেলিভিশন চ্যানেলে ইফতার এবং সেহেরির সময় পবিত্র রমজান মাসের আলোকে বক্তৃতা, কবিতা, গজল, কুরআন তেলাওয়াত এবং প্রতিযোগিতা সহকারে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
এছাড়াও পাকিস্তানের সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলে অন্যান্য বছরের মত চলতি বছরেও বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এবং আহলে বাইয়েতের (আ.) শানে মর্সিয়া (প্রশাংসাত্মক উক্তি) পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিগত বছরগুলোর মত চলতি বছরেও পাকিস্তানের জনগণ উক্ত অনুষ্ঠানটিকে ব্যাপক স্বাগত জানিয়েছে।
1424037

captcha