IQNA

টেলিভিশনে আযান সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ

2:52 - July 04, 2014
সংবাদ: 1425440
আন্তর্জাতিক বিভাগ: আজারবাইজানের সরকারের আহ্বানে সেদেশের ‘ANS’ টেলিভিশন চ্যানেলে আযান সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র রমজান মাসে ‘ANS’ টেলিভিশন চ্যানেলের দর্শকমণ্ডলী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়েছে। প্রতি বছরেই পবিত্র রমজান মাসে ‘ANS’ টেলিভিশন চ্যানেলে আযান সম্প্রচার করা হত। কিন্তু দুর্ভাগ্যবশত চলতি বছরে পবিত্র রমজান মাসে ‘ANS’ টেলিভিশন চ্যানেলে আযান সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
‘Aktual.az’ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, আজারবাইজানের সরকারের পক্ষ থেকে উক্ত চ্যানেলে আযান সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও আজারবাইজানের সরকার হুমকি স্বরূপ আরও বলেছে, যদি ‘ANS’ টেলিভিশন চ্যানেলে আযান প্রচার করা করা হয় তাহলে উক্ত টেলিভিশন চ্যানেলের সকল অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।
উক্ত নির্দেশ আনুষ্ঠানিক ভাবে আজারবাইজানের সরকারী কর্তৃপক্ষ উপস্থাপন করেছে এবং আজারবাইজানের সরকারী কর্তৃপক্ষ কেন এধরণের নির্দেশ দিয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি।
1425113

captcha