IQNA

শুজাইয়া অঞ্চলে গণহত্যার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

16:03 - July 23, 2014
সংবাদ: 1432756
আন্তর্জাতিক বিভাগ : দুই সপ্তাহ যাবত অব্যাহত গাজা সহিংসতা ও নিহতদের সংখ্যা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গাজার শুজাইয়া অঞ্চলে গণহত্যার নিন্দা জানিয়ে অনতি বিলম্বে এ সহিংসতা বন্ধের দাবী জানিয়েছে এ পরিষদ।

সংবাদ বিষয়ক ওয়েব সাইট RT এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : জাতিসংঘে উগান্ডার প্রতিনিধি ওঝান গাসানা বলেছেন, গাজায় নিহতদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন ও জনসাধারণের জীবন রক্ষার্থে সোচ্চার হওয়ার জন্য এ পরিষদের পক্ষ থেকে আহবান জানানো হচ্ছে। গাজার শুজাইয়া অঞ্চলে বিমান হামলায় ৬০ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় জর্ডানের আবেদনের ভিত্তিতে জরুরি এক সভায় গাসানা এ কথা বলেন। এদিকে শুজাইয়া অঞ্চলে গণহত্যার নিন্দা জানিয়ে দ্রুত নৃশংস এ পদক্ষেপ ও যুদ্ধ বন্ধের দাবী জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি কাতারের রাজধানী দোহা’য় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন : বহু মানুষই ত্রাস ও ভয়ের মাঝে দিনাতিপাত করছে এবং এ নৃশংসতায় প্রাণ হারিয়েছে অনেকে।#1431813

captcha