
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জর্ডানে অবস্থিত ইরানী দূতাবাস জানিয়েছে: ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ২৭ রমজান (পবিত্র শাবে ক্বদর উপলক্ষে) তথা ২৪শে জুলাই জর্ডানের ‘আমান’ শহরের ‘মালিক হুসাইন বিন তালাল’ মসজিদে সেদেশের রাজা মালিক আব্দুল্লাহ সানির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি হিসেবে সেদেশের পবিত্র নগরী মাশহাদের হাফেজ মুজতাবা ফারদফানী অংশগ্রহণ করেছেন। তবে তিনি সর্ব্বোচ্চ শিখরে পৌছাতে সক্ষম হতে পারেননি।
জর্ডানে অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৩৩টি দেশের মোট ৩৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।
বলাবাহুল্য, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা প্রচারের ব্যাপারে সেদেশের মিডিয়া সমূহ তত গুরুত্ব প্রদান করেনি। আর এর ফলে এখনও পর্যন্ত এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের নাম জানা সম্ভব হয়নি।
1433494