
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশর এবং সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সমূহ জানিয়েছে: চলতি বছরে ৩০টি রোজা পূর্ণ হবে না এবং আগামী ২৭শে জুলাই সন্ধ্যা শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। ২০১৪ সালের ২৮শে জুলাই ঈদুল ফিতর হবে।
সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কাতার, সিরিয়া, লিবিয়া, সুদান, বাহরাইন, ওমান, ইয়েমেন, লেবানন, মরক্কো, জর্ডান, তিউনিসিয়া এবং ফিলিস্তিনতে আগামী ২৮শে জুলাই ঈদুল ফিতর হবে বলে ধারণা করছে চাঁদ দেখা কমিটি।
কুয়েতের জ্যোতির্বিদ্যা গবেষক খালিদ বিন সালেহ আল যায়াক জানিয়েছেন: কুয়েতে আগামী সোমবার শাওয়াল মাসের এক তারিখ তথা পবিত্র ঈদুল ফিতর হবে।
আগামী মঙ্গলবার, আলজেরিয়ায় ঈদুল ফিতর
এছাড়াও আলজেরিয়ায় ‘আল শুয়রা’ নামক অ্যাস্টোনমিক্যাল সোসাইটি জানিয়েছে: আগামী রোববার শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা না থাকার ফলে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর হবে।
1433605