IQNA

মানবেতর অবস্থায় দিনাতিপাত করছে মিয়ানমারের মুসলমানরা/ খাদ্যাভাবে মৃত্যুর মুখে শিশুরা

20:03 - August 09, 2014
সংবাদ: 1437534
আন্তর্জাতিক বিভাগ : মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানরা বর্তমানে চরম শোচনীয় অবস্থার মাঝে দিনাতিপাত করছে। চরম খাদ্য, পানি ও ঔষধ সংকটের মুখে পড়েছে গৃহহারা মুসলমানরা।

সংবাদ বিষয়ক Newser ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মুসলমানদের সাথে মিয়ানমার সরকারের বৈষম্যমূলক আচরণের বিষয়টি নতুন কোন ঘটনা নয়। বর্তমানেও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের কাছে আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা কর্তৃক প্রেরিত ত্রাণ সামগ্রী পৌঁছাতে বাধা প্রদান করা হচ্ছে।
রোহিঙ্গা এক যুবক জানিয়েছে : আমরা সব বিষয়ে নিরাশ; আমাদের ঘর-বাড়ী, স্বপ্ন সবই শেষ হয়ে গেছে।
মিয়ানমারের মুসলিম নারী হামদা বেগম তার কঙ্কালসার এক বছরের কন্যার দিকে তাকিয়ে বলেছেন : খাদ্যাভাবে আমার মেয়েটির মৃত্যু না হয় –এ ভয়ে আমরা শংকিত। আমাদের কাছে আর কোন খাদ্য নেই। কোন কোন সময়ে সারাদিনে তাকে শুধু কয়েক লোকমা ভাত তাকে দিতে পারি।
উল্লেখ্য, উগ্র বৌদ্ধদের হাত থেকে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার মুসলমান পালাতে সক্ষম হয়েছে। বর্তমানে তারা শরণার্থী শিবিরের অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর অবস্থায় জীবন-যাপন করছে। আবার তাদের কেউ কেউ নিজেদের গ্রামে অবরুদ্ধ হয়ে পড়ে চরম খাদ্য, পানি ও ঔষধ সংকটের মুখোমুখি।
উল্লেখ্য, মিয়ানমারের মোট জনসংখ্যার (৬ কোটি) শতকরা ৫ ভাগ রোহিঙ্গা মুসলমানদের নিয়ে গঠিত।#1437393

captcha