
আন্তর্জাতিক কুরআন বিষয়ক বার্তা সংস্থা (ইকনা) : হামবুর্গ ইসলামি কেন্দ্রের উদ্যোগে এ শহরে বসবাসরত শিয়াদের উপস্থিতিতে এ শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইমাম সাদিক (আ.) এর জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তব্যের পাশাপাশি আহলে বাইত (আ.) এর উপর আরোপিত মুসিবত স্মরণ করার মধ্য দিয়ে এ অনুষ্ঠান অব্যাহত থাকবে।
বলাবাহুল্য, অনুষ্ঠানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ অনুষ্ঠিত হবে। হামবুর্গ ইসলামি কেন্দ্রের পক্ষ থেকে এ শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।# 1437723