IQNA

আমেরিকায় ২০শে সেপ্টেম্বর হতে হজ্ব ফ্লাইট শুরু

23:02 - August 12, 2014
সংবাদ: 1438803
আন্তর্জাতিক বিভাগ: মহান আল্লাহর ঘর জিয়ারত এবং হজ্বের উদ্দেশ্যে আমেরিকার হজ্ব যাত্রীদের প্রথম ফ্লাইট ২০শে সেপ্টেম্বর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘আধ্যাত্মিকতা, আত্মসম্মান এবং ইসলামিক ঐক্য’ শিরোনামে ওয়াশিংটন হজ্ব কাফেলা ইসলামিক শিক্ষা কেন্দ্রে হজ্ব এবং জিয়ারতের জন্য নাম নিবন্ধন করা হচ্ছে। আমেরিকার নিবাসী আগ্রহী ব্যক্তমণ্ডলী ২২শে আগস্টের মধ্যে হজ্বে যাওয়ার জন্য নাম নিবন্ধন করতে পারবেন।
বলাবাহুল্য, ওয়াশিংটন হজ্ব কাফেলা ইসলামিক শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে ২০শে সেপ্টেম্বরে যে ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্য রওনা হবে, সেই ফ্লাইটের সকল হজ্ব যাত্রীগণ প্রথমে মদিনায় যাবেন এবং পরবর্তীতে মদিনা থেকে মক্কায় যেয়ে হজ্ব কর্ম সম্পন্ন করে ১০ই অক্টোবরে আমেরিকায় ফিরবে।
1438430

captcha