IQNA

ইতালিতে কুরআন শিক্ষার আসরের সমাপনি অনুষ্ঠান

23:37 - August 14, 2014
সংবাদ: 1439318
আন্তর্জাতিক বিভাগ: ইতালির টুরিনো শহরের ‘আত্ তাওহীদ’ ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে কুরআন শিক্ষা আসরের সমাপনি অনুষ্ঠান ১২ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে।

 কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই প্রথম বারের মত টুরিনো শহরে কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ শিক্ষক হিসেবে ইরানের বিশিষ্ট ক্বারি ‘মাসুদ ফিরুজমান্দ’ নিয়োজিত ছিলেন। শিশু, যুবক এবং বয়স্কদের কুরআন শিক্ষা প্রদানের জন্য দুইটি ভাগে ভাগ করা হয়েছে। কুরআন শিক্ষা আসরে সকল অংশগ্রহণকারী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। ৩১শে জুলাই থেকে উক্ত আসর শুরু হয়েছে। প্রতিদিন বিকাল ৫টায় ক্লাস শুরু হত এবং ১০টা পর্যন্ত অব্যাহত থাকত। উক্ত ক্লাসের সমাপনি অনুষ্ঠান ইরানী কালচারাল কাউন্সিলারের উপস্থিতিতে ১২ই আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সকল শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা গ্রহণের মাধ্যমে সর্ব্বোচ্চ নম্বর প্রাপ্তিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। 1438854

captcha