
মিশরের ‘আল ইয়াওমুস সাবেয়’ সংবাদ পত্রের উদ্ধৃত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: জর্জ কার্দাহী জানিয়েছেন: আমি সত্যিকারের ইসলামকে ভালোবাসি এবং ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি ও সম্মান করি।
মিশরের ‘সি বি সি’ টেলিভিশন চ্যানেলের ‘মায়াকুম’ প্রোগ্রামে জর্জ কার্দাহী বলেন: ‘খৃষ্টানদের নিকট আমার আহ্বান তারা যেন ইসলাম ধর্ম এবং ইসলামী সভ্যতার সাথে পরিচিত হয়’।
খৃস্টান সাংবাদিক আরও জানিয়েছেন: “আমি ইসলাম ধর্মকে ভালোবাসি এবং পবিত্র কুরআন, নবীর (সা.) সুন্নত এবং কুরআনের হুকুম সম্পর্কে অধিক তথ্য সংগ্রহ করার চেষ্টা করি”।
কার্দাহী জানান, আমি লেবাননে বসবাস করি এবং বিশ্বের অনেক মুসলমানের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আর এ কারণে ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা আমার জন্য অনেক সহজ হয়েছে। আমি মনেকরি ইসলাম ধর্ম একটি সহনশীল ধর্ম।
1442359