IQNA

ভারতের ‘কেরালা’ প্রদেশের স্কুলে উন্মুক্ত করে দেওয়া হল হিজাব

21:47 - August 26, 2014
সংবাদ: 1443518
আন্তর্জাতিক বিভাগ: ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত কেরালা প্রদেশের কয়েকটি অমুসলিম স্কুলের কর্তৃপক্ষ মুসলিম শিক্ষার্থীদের সহায়তায় হিজাবের ওপর সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

‘Times of India’ সংবাদ সংস্থার উদ্ধৃত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কেরালা প্রদেশের মুসলিম শিক্ষার্থীদের অব্যাহত অনুরোধের পর উক্ত প্রদেশের কিছু স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। আর এরফলে মুসলিম স্কুল ছাত্রীগণ প্রথম শ্রেণী থেকেই হিজাব পরিধান করতে পারবে।
পূর্বে, এ প্রদেশের মুসলিম ও অমুসলিম স্কুল সমূহে মুসলিম ছাত্রীদের পঞ্চম শ্রেণীর পর থেকে হিজাব ব্যবহার করার অনুমোদন দেওয়া হত।
বেসরকারি বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার আগে পবিত্র কুরআন তেলাওয়াত এবং শুক্রবারে জামাত সহকারে নামাজ আদায়ের জন্য প্রথম শ্রেণীর স্কুল ছাত্রীদেরকে হিজাব ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
কেরালা প্রদেশের একটি অ-ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক এন এম জর্জ বলেন: শিক্ষার্থীদের অভিভাবকদের অবিরাম অবেদনের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে স্কুল ছাত্রীরা সাদা অথবা কালো স্কার্ফ পরে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে।
যে সকল স্কুলের অধিকাংশ শিক্ষার্থী মুসলমান, সে সকল স্কুলের কর্তৃপক্ষগণ অভিভাবকদের সন্তুষ্টি করার চেষ্টা করছে। আর একারণেই স্কুলে কুরআন শিক্ষা, ইসলামিক শিক্ষা এবং হিজাব ব্যাবহার করার অনুমোদন দিয়েছে।
ভারতে একশত দশ কোটি জনগণের মধ্যে ষোল কোটি জনগণ মুসলমান। ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পর ভারতে সর্বাধিক জনগণ বসবাস করে।
1442747

captcha