IQNA

মালয়েশিয়ার এয়ারলাইন্সে হিজাব রক্ষা এবং এলকোহল যুক্ত পানীয় নিষিদ্ধের আহ্বান

23:50 - August 29, 2014
সংবাদ: 1444247
আন্তর্জাতিক বিভাগ: ‘মালয়েশিয়া ন্যাশনাল ঐক্য অর্গানাইজেশন’ নামক মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল সেদেশের এয়ারলাইন্সের বিমান-বালাদের হিজাব রক্ষা এবং এলকোহল যুক্ত পানীয় নিষিদ্ধের আহ্বান জানিয়েছে।

‘Malay Mail Online’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘মালয়েশিয়া ন্যাশনাল ঐক্য অর্গানাইজেশন’ সদস্য ড্যাজমা কিং ডেভিড জানিয়েছেন: আমরা মালয়েশিয়ার এয়ারলাইন্স কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছি তার যেন মুসলিম বিমান-বালাদের হিজাব ব্যাবহারের অনুমোদন প্রদান করেন। তিনি বিভিন্ন মুসলিম দেশের দিকে লক্ষ রেখে বলেছেন, ইরান, ব্রুনাই এবং সৌদি আরবের বিমান-বালার হিজাব ব্যবহার করে। এ বিষয়টি আমাদের কাজে কোন বিঘ্ন ঘটাবে না। আর এ জন্য আমাদের কোন চিন্তারও প্রয়োজন নেই। আমরা একমাত্র মহান আল্লাহর ওপর নির্ভর করব। তিনি আরও বলেন: আমরা শুধুমাত্র বিমান-বালাদের হিজাব পরিধানের জন্য অধিকার দেব। ‘মালয়েশিয়া ন্যাশনাল ঐক্য অর্গানাইজেশন’ অপর এক সদস্য আজমির ইউনুস, মালয়েশিয়ার এয়ারলাইন্সে এলকোহল যুক্ত পানীয় নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। মালয়েশিয়া ন্যাশনাল ঐক্য অর্গানাইজেশনের উক্ত আবেদন সেদেশের সরকারী কর্মকর্তার মৌন অনুমোদন নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করা হয়েছে। বলাবাহুল্য, মালয়েশিয়ায় মোট জনসংখ্যা প্রায় ২৬ মিলিয়ন এবং সেদেশে ৬০ শতাংশ জনগণই মুসলমান।

1443604

captcha