
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইব্রাহিম নাজিম জানিয়েছেন: ৫ খণ্ড বিশিষ্ট ইংরেজি ভাষায় এনসাইক্লোপিডিয়া লেখা সম্পন্ন করা হয়েছে। খুব শীঘ্রই এ বিশ্বকোষ (এনসাইক্লোপিডিয়া) ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, পশ্চিম এবং পূর্ব এশিয়ার সংখ্যালঘু মুসলমানদের মধ্যে বিতরণ করা হবে। তিনি আরও বলেন, সমসাময়িক মুসলমানদের পূর্ণাঙ্গ নির্দেশিকা হিসেবে উক্ত বিশ্বকোষটি যথেষ্ট এবং ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা সংশোধন এবং মৌলবাদীদের প্রতিবাদের উপায় উল্লেখ রয়েছে। নাজিম জানিয়েছেন: এ বিশ্বকোষ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে মিশরের দারুল ইফতা নতুন ফতোয়ার মাধ্যমে জানিয়েছে: যে সকল ব্যক্তির ‘অ্যান্ড্রয়েড এবং ‘আপ ষ্টোর’ মোবাইল রয়েছে তাদের জন্য ইসলামী শিক্ষার আলোকে এনসাইক্লোপিডিয়া বিনামূল্যে ইন্সটল করে দেওয়া হবে। তাদের ফতোয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, ইসলাম ধর্ম সম্পর্কে বিশ্ববাসীর সঠিক ধারণা প্রদান এবং মৌলবাদীদের মোকাবেলা করা।