
On islam ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : যুক্তরাষ্ট্রে ক্যাথোলিক খ্রিষ্টানদের বিশিষ্ট ব্যক্তিত্ব ম্যাক ক্যারিক যুক্তরাষ্ট্রের মুসলমানদের সাধারণ পরিষদে প্রদত্ত ভাষণের শুরু করেন মুসলমানদের স্টাইলে। তিনি মুসলমানদের মত করে তার ভাষণকে মহান আল্লাহর নামে শুরু করে বলেন : খ্রিষ্টান ধর্মের সামাজিক শিক্ষায় মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে, যে শিক্ষা আপনারা (মুসলমানরা) পবিত্র কুরআন থেকে শিক্ষা লাভ করেন এবং মুহাম্মাদ [স.] মানুষকে যে শিক্ষা দিয়েছেন। তিনি বলেন : আমরা বিশ্বাস করি যে, ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যা মানুষকে সাহায্য করে, তাদেরকে হত্যা করে না… সর্বদা আমাদের জন্য এ গুরুত্বপূর্ণ বিষয়টির প্রমাণ দিয়েছে ইসলামি সমাজ। তিনি বলেন : মানুষ হত্যা, আত্মঘাতী বোমা হামলা এবং নিরাপরাধ ব্যক্তিদেরকে গণহত্যা অবৈধ কাজ এবং ইসলামি শিক্ষা পরিপন্থী। আইএসআইএল’র অপরাধকর্মের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন : বাস্তবতা হল, ইসলামি সরকারের নামধারী সন্ত্রাসী এ দলটির ভয়ানক অপরাধকর্মের অধিকাংশ শিকারই মুসলমানরা। নিহতদের একটি নগন্য সংখ্যা হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। তিনি বলেন : আমি এখানে এসেছি এ কথা বলতে যে, আমরা খ্রিষ্টানরা মুসলিম ভাই ও বোনদের পাশে রয়েছি। মার্কিন এ কার্ডিনাল আইএসআইএল’র প্রসার রোধ যুক্তরাষ্ট্রের ইসলামি সোসাইটির প্রচেষ্টার প্রশংসা করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের রোমান ক্যাথোলিক গীর্জার কার্ডিনাল এবং ক্যাথোলিক খ্রিষ্টানদের পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যক্তিত্ব ম্যাক ক্যারিক ২০০১ থেকে ২০০৬ সাল নাগাদ ওয়াশিংটনের প্রধান পাদ্রীর দায়িত্ব পালন করেছেন।#1449223