
‘World Bulletin’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ সমাবেশের মাধ্যমে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক গঠনের চেষ্টা করবে তুরস্ক।
উক্ত আন্তর্জাতিক সমাবেশে ইউরেশীয় ইসলামিক কাউন্সিল, আফ্রিকান ধর্মীয় পণ্ডিত সংস্থা, ইউরোপিয়ান মুসলমান, বালকানসের ধর্মীয় নেতাবৃন্দ এবং বিশ্ব মুসলিম ওলামা শান্তি সংস্থার সদস্যগণ সহ অন্যান্য মুসলিম ধর্মীয় সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত থাকবে।
তুরস্কের ধর্মীয় অর্গানাইজেশনের প্রধান ‘মেহমাত গুরমুজ’ জানিয়েছেন: এ আন্তর্জাতিক সম্মেলনের মূল উদ্দেশ্য বিভ্রান্তিকর ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতিরোধের করা।
তিনি আরও বলেন: যে সকল ধর্ম বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য ন্যস্ত রয়েছে বর্তমানে সে সকল ধর্মকে শান্তির প্রতিবন্ধকতা হিসেবে তুলে ধরা হচ্ছে। এ বিষয় সম্পর্কে উক্ত সম্মেলনে বিশেষ ভাবে আলোচনা করা হবে।
1450558