IQNA

আইএসআইএলের প্রতি নিন্দা প্রকাশ করল ফ্রান্সের মুসলমানেরা

1:04 - September 28, 2014
সংবাদ: 1454589
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের রাজধানী প্যারিসের মুসলমানেরা ২৬শে সেপ্টেম্বর জুম্মার নামাজের পরে বিক্ষোভের মাধ্যমে তাকফিরি সন্ত্রসীগোষ্ঠী আইএসআইএলের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলজেরিয়ায় সন্ত্রাসী গ্রুপ ‘জান্ডা আল খিলাফা’র সদস্যারা (এ সন্ত্রাসী দল তাকফিরি সন্ত্রসীগোষ্ঠী আইএসআইএলের অনুগত) ফরাসি জিম্মি উরুয়ে গুরুডিলকে শিরোচ্ছেদ করারা জন্য ফ্রান্সের মুসলমানেরা এ বিক্ষোভের মাধ্যমে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রতিবাদ জানান।
প্যারিস জামে মসজিদের খাদেম ‘দালীল আবু বকর’ এ বিক্ষোভ মিছিলে তার নিজ বক্তৃতায় বলেন: সন্ত্রাসী কর্তৃক নির্দোষ ব্যক্তিদের গণহত্যার কারণে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছে।
তিনি আরও বলেন: ইসলাম ধর্ম সকল ভালো কাজ করার জন্য নির্দেশ দিয়েছে এবং মন্দ কাজ থেকে দুরে থাকতে বলেছে। ইসলাম ধর্মী সহনশীলতা এবং শান্তির ধর্ম।
দালীল আবু বকর বলেন: ইসলাম ধর্ম জীবনকে পবিত্র হিসেবে ঘোষণা দিয়েছে এবং নির্দোষ ব্যক্তিদের হত্যা করাকে হারাম ঘোষণা দিয়েছে ও মানুষকে সম্মান প্রদর্শনের করা বলেছে।
1454263

captcha