IQNA

মালয়েশিয়ায় ‘কুরআন; ওহীর পবিত্র শিল্প’ নামক প্রদর্শনী

19:28 - October 03, 2014
সংবাদ: 1456634
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার ইসলামী আর্টস মিউজিয়ামে পক্ষ থেকে হস্তলিখিত কুরআন শরীফের আলোকে ‘কুরআন; ওহীর পবিত্র শিল্প’ শিরোনামে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়া ইসলামী আর্টস মিউজিয়াম ইনফরমেশন সেন্টারের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ মিউজিয়াম বর্তমানে হস্তলিখিত কুরআন শরীফ এবং সারা বিশ্ব থেকে ইসলামিক গ্রন্থ সংগ্রহের কাজে ন্যস্ত রয়েছে। ৩য় অক্টোবর থেকে ‘কুরআন; ওহীর পবিত্র শিল্প’ শিরোনামে কুরআন প্রদর্শনী শুরু হবে এবং একাধারে ৩১শে ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

এছাড়াও আগ্রহী ব্যক্তিদের অবহিত করার জন্য মালয়েশিয়ার ইসলামিক আর্টস মিউজিয়াম একটি পুস্তিকা প্রকাশ করেছে। এ পুস্তিকায় ইসলামিক হুকুমতের ধারাবাহিকতা এবং ভৌগলিক শ্রেণীবিভাগ উল্লেখ করা হয়েছে।

উক্ত প্রদর্শনীতে ইরান, তুরস্ক, চীন ও মালয়েশিয়ার হস্তলিখিত কুরআন এবং ইসলামিক গ্রন্থ উপস্থাপন করা হবে।

1456313

captcha