IQNA

আইএসআইএলের বিরুদ্ধে পাকিস্তানের ওলামা কাউন্সিলের সতর্ক বানী

23:55 - October 04, 2014
সংবাদ: 1457132
আন্তর্জাতিক বিভাগ: তাকফিরি সন্ত্রসীগোষ্ঠী আইএসআইএলের চক্রান্তের ব্যাপারে পাকিস্তানের ওলামা কাউন্সিলের সতর্ক বানীতে উল্লেখ করেছে: ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে আইএসআইএল।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আইএসআইএলের চক্রান্তের ব্যাপারে পাকিস্তানের  ওলামা কাউন্সিলের সতর্ক বানীতে বলেছে: যে সকল কর্ম আইএসআইএল করছে সেগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ।
পাকিস্তানের  ওলামা কাউন্সিলের এ বানীতে আরও উল্লেখ করেছে: যুবকরা যেন চরমপন্থি এ দলের সাথে যোগদান না করে।
এ বানীতে গুরুত্বারোপ করে বলা হয়েছে: পাকিস্তানের  ওলামা কাউন্সিলের প্রধান ‘হাফেজ তাহের আশরাফী’, আইএসআইএলের ব্যাপারে পর্যবেক্ষণ করে দেখেছেন যে, এ দলটি ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে।
পাকিস্তানের  ওলামা কাউন্সিল আরও জানিয়েছে: আইএসআইএলের সদস্যরা অন্যায়ভাবে নিরপরাধ মানুষদের হত্যা করছে এবং এ বিষয়টি সম্পূর্ণ রূপে ইসলাম বিরোধী কর্ম।
1456870

captcha