IQNA

ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে সুইডেন

23:56 - October 04, 2014
সংবাদ: 1457133
আন্তর্জাতিক বিভাগ: সুইডেনের প্রধানমন্ত্রী গতকাল জানিয়েছেন: ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে সুইডেন এবং দুই রাষ্ট্রের আত্মপ্রকাশের মাধ্যমে ইসরাইল ও ফিলিস্তিনির মধ্যে চলমান দ্বন্দের অবসান ঘটবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সুইডেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী গতকাল ৩য় অক্টোবরে এক বৈঠকে জানান: এ পদক্ষে ইসরাইল ও ফিলিস্তিনির অধিকার এবং নিরাপত্তার কথা চিন্তা করেই গ্রহণ করা হয়েছে।
২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সার্বভৌম ফিলিস্তিনকে ‘অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্রের’ স্বীকৃতি দেয়া হয়। তবে ইইউ ও ইইউভুক্ত অধিকাংশ রাষ্ট্র জাতিসংঘের প্রস্তাবে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।
সুইডেনে অবস্থানরত ফিলিস্তিনির রাষ্ট্রদুত ‘হ্যালেহ হুসাইনী ফারিজ’ জানিয়েছেন: সুইডেনের এ সিন্ধান্ত থেকে স্পষ্ট যে, স্বাধীনতা, মর্যাদা এবং মানবাধিকারকে সুইডেন সরকারের ঐতিহাসিক ভাবে সমর্থন করছে।
ফ্রান্সের এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত কমপক্ষে ১২টি দেশে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ১৩৪টি দেশ বিশেষে করে ইউরোপিয়ন ইউনিয়নের অন্তর্জত সাত সদস্য তথা চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া, মাল্টা ও সাইপ্রাস রাষ্ট্র ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
1456920

captcha