
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দু’দিন ব্যাপী এ সম্মেলন ইসলামী সহযোগিতা সংস্থার পক্ষ থেকে উক্ত সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
উক্ত আন্তর্জাতিক সম্মেলনে মিশরের ন্যাশনাল নারী কাউন্সিলের প্রধান ‘মিরাফাতুত তালাভী’কে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ জানান কায়রোয় অবস্থিত আজারবাইজানের রাষ্ট্রদূত ‘শাহীন আব্দুল লায়িফ’।
এ সাক্ষাৎকারে ‘মিরাফাতুত তালাভী’ মিশরের নতুন সংবিধানে নারীর অধিকার বিষয়গুলো সম্পর্কে ‘শহীন আব্দুল লায়িফ’এর সঙ্গে আলোচনা করেন।
ইসলামী সহযোগিতা সংস্থার সঙ্গে জড়িত দেশ সমূহের উন্নয়নের ক্ষেত্রে নারীদের ভূমিকা শিরোনামে প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২০০৬ সালে ইস্তামবুলে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে এ বিষয়ের উপর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০০৮ সালে কায়রো অনুষ্ঠিত হয়।
1457336