IQNA

হজ শেষে দেশে ফিরছে ইরানী হাজিরা

21:26 - October 10, 2014
সংবাদ: 1458734
আন্তর্জাতিক বিভাগ: ইরানী হাজিরা ৯ম অক্টোবরে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দর থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইমাম খোমেনী বিমানবন্দরে এসে পৌঁছেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হজের আমল শেষে ইরানী হাজিদের প্রথম কাফেলা ৯ম অক্টোবর স্থানীয় সময় ১২টায় ইমাম খোমেনী বিমানবন্দরে এসে পৌঁছেছে।
একই দিনে অন্য চারটি ফ্লাইট পবিত্র নগরী থেকে ইরানের বিভিন্ন প্রদেশে এসে পৌঁছেছে। আজ (শুক্রবার) থেকে ছয়টি ফ্লাইট এবং পরবর্তীতে সাতটি করে ফ্লাইট সৌদি আরব থেকে ইরানে পৌঁছাবে।
এছাড়াও পবিত্র নগরী মদিনা থেকে ইরানের উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছাড়বে ১৫ই অক্টোবরে এবং মদিনা থেকে ইরানের উদ্দেশ্যে ইরানি হাজিদের সর্বশেষ ফ্লাইট ২৮শে অক্টোবর।
1458477

captcha