
‘This Day Live’ সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নাইজেরিয়ার সুপ্রিম কোর্টের বিচারক লাগোস রাজ্য সরকারের বিরুদ্ধে মুসলিম ছাত্র সমিতির দাবি অস্বীকার ঐ রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের হিজাব ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নাইজেরিয়ার মুসলিম ছাত্র সমিতি, লাগোস রাজ্য সরকারের নিকট স্কুলে হিজাব নিষেধাজ্ঞা আরোপ এবং প্রাথমিক স্কুলে শিশুদের অধিকার লঙ্ঘনের জন্য অভিযোগ করেছিল।
এ ইউনিয়ন ২০১৩ সালে স্কুল ছাত্রীদের হিজাব নিষেধাজ্ঞা জারি বেআইনি এবং একটি ভুল সিদ্ধান্ত বলে দাবী করে।
নাইজেরিয়ার সুপ্রিম কোর্টের বিচারক ১৭ই অক্টোবরে ঘোষণা করে: সরকারি স্কুলের ইউনিফর্মের ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে।
আদালত আরও জানায়: হিজাব নিষেধাজ্ঞা জারির সাথে ধর্মীয় বৈষম্যের কোন সম্পর্ক নেই।
এ প্রসঙ্গে নাইজেরিয়ার ধর্মীয় নেতাগণ বলেছেন: হিজাব নিষেধাজ্ঞা জারির মাধ্যমে মুসলিম ছাত্রদের ধর্মীয় অধিকার লঙ্ঘন করা হচ্ছে।
নাইজেরিয়ার মুসলমানেরা লাগোস রাজ্যের সরকারের বার্তাকে (হিজাবী ছাত্রীদের বেসরকারি স্কুলে ভর্তি ব্যাপারে লাগোস রাজ্যের সরকার বার্তা প্রদান করেছে) কঠোর নিন্দা জানিয়ে বলেছে: সরকারি স্কুল আমাদের কর (ট্যাক্স) দ্বারা পরিচালিত হয় এবং এ স্কুল ব্যবহার করার দায়িত্ব শুধুমাত্র আমাদেরই রয়েছে।
নাইজেরিয়া ধর্মীয় দেশগুলোর মধ্যে অন্যতম। এদেশের উত্তরাঞ্চলে মুসলমান এবং দক্ষিণাঞ্চলে খ্রিস্টানরা বসবাস করে এবং সেদেশে মোট জনসংখ্যা ১৪ কোটির মধ্যে ৫৫ শতাংশ মুসলমান এবং ৪০ শতাংশ খ্রিষ্টান ধর্মের অনুসারী।
1460995